সারাদেশ

জামায়াত আমিরের সঙ্গে ফ্রান্স রাষ্ট্রদূতের বৈঠক

নিজস্ব প্রতিবেদক
আপডেট: ০৮:২১, ২৫ জানুয়ারি ২০২৬
photo

জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মি. জ্যঁ-মার্ক সেরে-শার্লেট। 

 

রবিবার (২৫ জানুয়ারি) জামায়াতের  ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় ফ্রান্স রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন ডেপুটি রাষ্ট্রদূত ফ্রেদেরিক ইনজা ও অর্থনৈতিক উপদেষ্টা জুলিয়েন ডিউর।

 

বৈঠকে বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও উভয় দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করা হয়।


ভবিষ্যতে বাংলাদেশ ও ফ্রান্সের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা আরো জোরদার হবে বলে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করে। 


এ সময় জামায়াত আমিরের সঙ্গে ছিলেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, বিশিষ্ট শিক্ষাবিদ ড. যুবায়ের আহমেদ এবং আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।