নিজস্ব প্রতিবেদক
গণভোট ও ত্রয়োদশ জাতীয়সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতেসাড়ে ৮২ ঘণ্টার জন্যযেকোনো ব্যক্তির নিজ এলাকার বাইরে অবস্থান নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
১০ফেব্রুয়ারি সকাল ৭টা থেকে ১৩ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এ নির্দেশনা জারী করা হয়।
সোমবার (৯ ফেব্রুয়ারি) ইসিরসিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম দেশের সব জেলা প্রশাসক, পুলিশ সুপার ও পুলিশ কমিশনারদেরএ বিষয়ে নির্দেশনা পাঠান।
ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগেথেকে ভোটগ্রহণ শেষের ২৪ ঘণ্টা পরপর্যন্ত এ নির্দেশনা জারী করা হয় ।
আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।নির্বাচনে প্রভাব ও অনিয়ম ঠেকাতেকঠোর অবস্থানে ইসি এই সাড়ে৮২ ঘণ্টা নিজ এলাকার বাইরে অবস্থান নিষিদ্ধ।