সারাদেশ

মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান এম এ খান বেলালকে নোয়াখালী জেলা সমিতির সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক
আপডেট: ০৯:৪১, ৩১ জুলাই ২০২৬
photo

মার্কেন্টাইল ব্যাংক পিএলসির নবনির্বাচিত চেয়ারম্যান জনাব এম এ খান বেলালকে নোয়াখালী জেলা সমিতি, ঢাকার কার্যালয়ে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়েছে ।

 

সমিতির কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় সমিতির ঊর্ধ্বতন কর্মকর্তা ও সাধারণ সদস্য ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানূষ উপস্থিত ছিলেন।

 

সংবর্ধনা অনুষ্ঠানে ইসলামিক টেলিভিশনের পক্ষ থেকে তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয় এবং নব নির্বাচিত চেয়ারম্যানের হাতে শুভেচ্ছা কার্ড তুলে  দেয়া হয়। এ সময় ইসলামিক টেলিভিশনের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. তৌহিদুল ইসলাম, চট্রগ্রাম ব্যুরো প্রধান হান্নান হায়দার সহ অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

এক প্রতিক্রিয়ায় তিনি ব্যাংকের গ্রাহকদের স্বার্থ রক্ষা এবং অর্পিত দায়িত্ব সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে পালনের অঙ্গীকার ব্যক্ত করেন। একইসাথে তিনি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

 

এসময় স্বৈরাচারের থাবায় বন্ধ হওয়া ইসলামিক টেলিভিশনের পুনর্জাত্রায় নোয়াখালী জেলা সমিতির পক্ষ থেকে শুভকামনা জানানো হয় এবং  এম এ খান বেলাল সঠিক সংবাদ প্রকাশ, ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ প্রচার এবং সুষ্ঠু ধারার সমাজ ও জাতি গঠনে ইসলামিক টেলিভিশন গুরুত্বপূর্ণ ও কার্যকরী ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি এসময় তিনি ইসলামিক টিভির জনকল্যাণ ও জনস্বার্থ সংশ্লিষ্ট কাজে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সমিতির সিনিয়র সহসভাপতি ও সাবেক সচিব কে এম মোজাম্মেল হক, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুব এবং ঢাকা মোটর পার্টস ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো. সেলিম চৌধুরী, সহ সভাপতি একেএম আইয়ুব উল্ল‍্যাহসহ অন‍্যান‍্য বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।