সারাদেশ

নির্ধারিত সময়ে আয়-ব্যয়ের হিসাব দিল বিএনপি-জামায়াতসহ ৩৮ দল

নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১২:২৫, ০৫ আগস্ট ২০২৬
photo

বিগত পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে বিএনপি ও জামায়াতসহ ৩৮টি নিবন্ধিত রাজনৈতিক দল। নির্ধারিত সময়ের মধ্যে দলগুলোর অডিট রিপোর্ট জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ইসি সচিব আখতার আহমেদ।

 

সোমবার (৩ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

 

ইসি সচিব জানান, দেশে বর্তমানে মোট ৫৯টি নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে, যার মধ্যে একটির কার্যক্রম স্থগিত। বাকি ৫৮টি দলের মধ্যে ৩৮টি দল নির্ধারিত সময়ের মধ্যে তাদের আয়-ব্যয়ের হিসাব দাখিল করেছে।

 

তিনি আরো জানান, ১৩টি রাজনৈতিক দল হিসাব জমা দেওয়ার জন্য সময় বাড়ানোর আবেদন জানিয়েছে। অন্যদিকে, অবশিষ্টাংশ ৮টি দল নির্বাচন কমিশনের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করেনি।

 

আইন অনুযায়ী সময়মতো সাড়া না দেওয়া দলগুলোকে শিগগিরই আনুষ্ঠানিকভাবে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হবে বলে হুঁশিয়ারি দেন ইসি সচিব।