সারাদেশ

৫ আগস্ট ঘিরে আওয়ামী লীগের কোনো নাশকতার সক্ষমতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
আপডেট: ০২:৫৩, ০৩ আগস্ট ২০২৬
photo

আগামী ৫ আগস্ট ঘিরে ক্ষমতাচ্যুত ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের কোনো ধরনের নাশকতা করার সক্ষমতা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

 

সোমবার (৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এই কথা বলেন।

 

সম্প্রতি আশুলিয়ায় বোমার ব্যাগ উদ্ধার প্রসঙ্গে মন্ত্রী বলেন, "বোমা পাওয়ার বিষয়ে শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আশুলিয়ার ওই ঘটনার সুষ্ঠু তদন্ত চলছে। একটি নির্দিষ্ট পক্ষ দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে।" তবে দেশে যেকোনো ধরনের উগ্রবাদী তৎপরতা ও অপকর্ম বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে তিনি আশ্বস্ত করেন।

 

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দুবাই সরকার বেনজীরকে শর্তসাপেক্ষে জামিন দিয়েছে। কী প্রেক্ষাপট ও শর্তে তাকে জামিন দেওয়া হলো, তা আনুষ্ঠানিকভাবে জানতে সরকারের পক্ষ থেকে বাংলাদেশি একটি ল’ফার্ম নিয়োগ করা হয়েছে। ধারণা করা হচ্ছে, বেনজীরের কাছে অন্য কোনো দেশের পাসপোর্টও রয়েছে।

 

এছাড়া, এনসিপির কর্মসূচিতে সাম্প্রতিক হামলার ঘটনা নিয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, ওই হামলার বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।