প্রতিবেদন প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, সময়ঃ ০১:২৯
নির্বাচন সংক্রান্ত তথ্য প্রদান, ভোটারদের অভিযোগ ও মতামত গ্রহণের লক্ষ্যে বিএনপির পক্ষ থেকে ইলেকশন হটলাইন ১৬৫৪৩ এবং হোয়াটসঅ্যাপ হটলাইন চালু করা হয়েছে। এরইমধ্যে এ হটলাইনে অসংখ্য মানুষ যোগাযোগ করেছেন।
শনিবার (২৪ জানুয়ারি) গুলশানে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান দলের নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন।
তিনি জানান, তারেক রহমানের প্রথম নির্বাচনি সফরে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জে বিএনপির কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মী, সমর্থক ও ভোটারের উপস্থিতিতে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে।
তিনি অভিযোগ করে বলেন, একটি প্রতারক চক্র ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড দেওয়ার নামে অর্থ দাবি করছে। এ বিষয়ে তিনি সতর্ক করে বলেন, বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে এসব কার্ড সম্পূর্ণ বিনামূল্যে প্রকৃত উপকারভোগীদের মধ্যে বিতরণ করা হবে। এ ধরনের প্রতারণার শিকার হলে দল ও আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার আহ্বান জানান তিনি।