প্রতিবেদন প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬, সময়ঃ ০৮:১৬
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে হাতপাখার প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন।
রোববার ময়মনসিংহের ত্রিশালে তৃণমূল প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
ত্রিশাল আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা ইব্রাহিম খলিল উল্লাহর সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ জেলার সভাপতি মাওলানা মামুনুর রশীদ সিদ্দিকী প্রমুখ।
চরমোনাই পীর বলেন, “ইসলামকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এ ক্ষেত্রে কারো সঙ্গে বিরোধ নয়, বরং ঐক্য ও সহযোগিতার মাধ্যমে সামনে এগিয়ে যেতে হবে।” তিনি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার মাধ্যমে ইসলামপন্থীদের অবস্থান সুদৃঢ় করার আহ্বান জানান।
সভায় ত্রিশাল আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা ইব্রাহিম খলিল উল্লাহ সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মাওলানা মামুনুর রশীদ সিদ্দিকীসহ দলটির স্থানীয় ও তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা।
মতবিনিময় সভায় নেতারা গণভোট ও আসন্ন রাজনৈতিক কর্মসূচি সফল করতে মাঠপর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।