৩ দিনের সফরে খুলনা-ময়মনসিংহ বিভাগে যাচ্ছেন জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক

প্রতিবেদন প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৬, সময়ঃ ০২:৪৩

২৬-২৮ জানুয়ারি তিনদিনের সফরে খুলনা ও ময়মনসিংহ বিভাগে ১১ দলীয় জোটের নির্বাচনী সমাবেশে যোগ দেবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

 

রোববার (২৬ জানুয়ারি) দলটির পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

 

২৬ জানুয়ারি সকাল ১০টায় কুষ্টিয়া, সেখান থেকে দুপুর ১২টায় মেহেরপুর, পরে চুয়াডাঙ্গায় বিকেল সাড়ে ৪টায়, ঝিনাইদহে সন্ধ্যা সাড়ে ৬টায় জনসভা অনুষ্ঠিত হবে।

 

২৭ জানুয়ারি সকাল সাড়ে ৯টায় যশোরে, সাতক্ষীরায় দুপুর সাড়ে ১২টায়, খুলনায় বিকেল সাড়ে ৩টায়, বাগেরহাটে সন্ধ্যা সাড়ে ৬টায় জনসভা অনুষ্ঠিত হবে।


২৮ জানুয়ারি সকাল ১০টায় জামালপুরে, দুপুর ১২টায় শেরপুরে এবং বিকেল সাড়ে ৪টায় মোমেনশাহীতে জনসভা অনুষ্ঠিত হবে।