সাধারণ পাঠকের বেশে বাতিঘরে জাইমা রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রতিবেদন প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, সময়ঃ ০৯:২০

রাজধানীর বাংলামোটরে অবস্থিত জনপ্রিয় চেইন বুকশপ 'বাতিঘর'-এ আকস্মিক পরিদর্শনে এসেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমান। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে সাধারণ পাঠকদের মতোই বইয়ের দোকানে সময় কাটান তিনি।

 

শনিবার দুপুর ১২টার দিকে বাতিঘর লাইব্রেরিতে উপস্থিত হন জাইমা রহমান। সেখানে তিনি প্রায় ৩০ মিনিট অবস্থান করেন। দোকানের তাকে সাজানো বইগুলো ঘুরে দেখেন এবং নিজের পছন্দ অনুযায়ী বেশ কিছু বই সংগ্রহ করেন।

 

বাতিঘরের স্বত্বাধিকারী দীপঙ্কর দাশ সংবাদমাধ্যমকে জানান, কোনো বিশেষ প্রটোকল ছাড়াই সাধারণ গ্রাহকদের মতো বই কিনতে এসেছিলেন জাইমা রহমান। তার সংগৃহীত বইয়ের তালিকায় ছিল দেশি-বিদেশি প্রখ্যাত লেখকদের সাহিত্যকর্ম। তিনি মূলত কাজী নজরুল ইসলাম, হুমায়ূন আহমেদ এবং আনিসুল হকের বই পছন্দ করেছেন।

 

এছাড়া তার কেনা বইয়ের তালিকায় আরও রয়েছে , গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ ,সুনীল গঙ্গোপাধ্যায় ,সমরেশ মজুমদার ,বেগম রোকেয়া সাখাওয়াৎ হোসেন ও নূরুল কবির ।

 

বই কেনার ফাঁকে সেখানে উপস্থিত অন্যান্য পাঠকদের সাথে সৌজন্য বিনিময় করেন প্রধানমন্ত্রীর কন্যা। প্রিয় ব্যক্তিত্বকে কাছে পেয়ে অনেক পাঠক তার সাথে স্মৃতি হিসেবে ছবি তোলেন। কোনো আড়ম্বর ছাড়াই জাইমা রহমানের এই বই কেনার বিষয়টি উপস্থিত সবার নজর কেড়েছে।