প্রতিবেদন প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, সময়ঃ ০১:৫৭
বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ করতে মার্কিন ব্যবসায়ীরা ব্যাপক আগ্রহ দেখিয়েছেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। তিনি জানান, মার্কিন বিনিয়োগকারীদের একটি দল আগামী সপ্তাহে বাংলাদেশে সফরে আসছে।
সফরকালে তারা দেশটির কোন কোন খাতে বিনিয়োগের সুযোগ রয়েছে, তা সরেজমিনে যাচাই করবেন। শনিবার (১ আগস্ট) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ফলপ্রসূ বৈঠক বৈঠকের বিষয়ে সার্জিও গোর বলেন, "প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ বৃদ্ধি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে বিস্তারিত কথা হয়েছে।"
তিনি আশা প্রকাশ করেন, এই সফরের মধ্য দিয়ে দুদেশের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে। রোহিঙ্গা শিবির পরিদর্শন ও মানবিক সহায়তাএর আগে, গতকাল শুক্রবার (৩১ জুলাই) বিশেষ দূত সার্জিও গোর কক্সবাজারের উখিয়া ও টেকনাফে অবস্থিত রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করেন। পরিদর্শনের সময় তিনি সেখানে অবস্থানরত সাধারণ রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন এবং তাদের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পরিদর্শনকালে তিনি স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা, আন্তর্জাতিক মানবিক সাহায্য সংস্থার প্রতিনিধি ও অন্যান্য সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। উল্লেখ্য, তিন দিনের সরকারি সফরে গত বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় পৌঁছান যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের এই প্রতিনিধি